শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন   * দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন   * মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল   * জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর   * জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির ঈদ-পুনর্মিলনী ও নারায়ণগঞ্জ মহানগর এবং গোপালগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   * নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন   * ষড়যন্ত্র মুলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন সোহাগ   * সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্য ৪৫ ও সহযোগী সদস্য ১৪ জন   * ফতুল্লা রেলস্টেশন ও আসেপাশের এলাকায় দিন দিন বেড়েই চলছে মাদক বিক্রি।   * নাঃগঞ্জ মহানগর জিসাস ও জেলা জিসাস এর উদ্যোগে জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালিত  

   জাতীয়
পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
  Date : 07-11-2024

পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। এছাড়া কমিশনের ৫ সদস্যও পদত্যাগ করেছেন। তারা হলেন, মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ এবং ড. তানিয়া হক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তারা সবাই রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতি বরাবর দেওয়া পদত্যাগপত্রে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উল্লেখ করেন, আপনার সদয় অবগতির জন্য বিনীতভাবে উল্লেখ করছি যে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশ্যে আজ ৭/১১/২৪ তারিখ, আমি আমার পদত্যাগ পত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬(৪) ধারার বিধান মোতাবেক আপনার নিকট দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগ পত্র গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।
২০২২ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেন।

তার আগে তিনি ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।



  
  সর্বশেষ
গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন
দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল
জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর

সম্পাদক ও প্রকাশক মো: জহির আলম সিকদার
নির্বাহি সম্পাদক : শাহানাজ শানু
ঠিকানা : ৯৫ মতিঝিল ঢাকা ১০০০
E-mail: topnewsbangla71@gmail.com Mobile: 01740403333