জেলা সংবাদ
  কুড়িগ্রামে আলুর বাজারে আগুন।
  09-11-2024


সুলতান আহমেদ,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে আলুর বাজারে আগুন। এ আগুন নিভে নারে। কাহারো কী কিছু ই করার নেই। নেই বাজার মনিটরিং ব্যবস্থা। হাকীম আছে নেই হুকুম। অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা মনে হচ্ছে। প্রশ্ন রাখছে অগনিত গনমানুষ কবে কমবে আলুর দাম। সিন্ডিকেট কবে ভাঙ্গাবে। আলুকে নিয়ে হায়হুতাস সকলেই। আমরা চাই অতি শীঘ্রই আলুর সিন্ডিকেট ভেঙ্গে ক্রয় ক্ষমতার মধ্যে আলুর বাজার চলে আসুক। ২ দিন থেকে ৬৫/৭০ টাকায় আলু কিনতে গিয়ে অনেকেই মুলা কিনে বাড়ীতে ফিরেছেন। কুড়িগ্রামের বড় বড় আলুর আরতদার জালু মিঞা, ধনেশ্বর , হযরত আলী উলিপুর উপজেলার আরদুল হবি, খয়রাত হোসেন , অনন্তপুর বাজারের ছোহেল বলেন প্রায় ২/৩ দিন থেকে বাজারের অবস্থা খুবই খারাপ কিনতে গেলে ই সমস্যা হচ্ছে। বড় বড় আরত মালিকগণ বলেন কয়দিন থেকে আলুর ট্রাক কম ঢুকায় আমাদের একটু বেশি দামে কিনতে হচ্ছে। কিছুটা বেশি দামে ছারতে হচ্ছে। আলু নিয়ে বড় বিপাকে পড়েছে ক্রেতারা।১০/ ১২টি হাট বাজার দেখভাল করে ঐ একই অবস্থা পাওয়া গেছে। আলু ক্রেতারা এর হাত থেকে পরিত্রাণ চাচ্ছে বলে অসংখ্য মানুষ জানিয়েছে। ৩ ও ৪ ই আগষ্টের পর বাজার ব্যবস্থা ভেঙে পড়েছে মর্মে অনেক ব্যবসায়ী জানিয়েছেন। আলুর বাজারকে নিয়ে সাবেক সরকারের মতো এ সরকার শরু করেছে মর্মে ও অনেকে মত প্রকাশ করেছেন। আলুর বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে এসেছে এতে কোন সন্দেহ নেই।