শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন   * দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন   * মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল   * জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর   * জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির ঈদ-পুনর্মিলনী ও নারায়ণগঞ্জ মহানগর এবং গোপালগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   * নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন   * ষড়যন্ত্র মুলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন সোহাগ   * সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্য ৪৫ ও সহযোগী সদস্য ১৪ জন   * ফতুল্লা রেলস্টেশন ও আসেপাশের এলাকায় দিন দিন বেড়েই চলছে মাদক বিক্রি।   * নাঃগঞ্জ মহানগর জিসাস ও জেলা জিসাস এর উদ্যোগে জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালিত  

   রাজধানী
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর
  Date : 05-02-2025

একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়ে।

এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা গেছে। তবে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বাড়িটির ভেতরে রয়েছেন।

উল্লেখ্য এর আগে মঙ্গলবার রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

এরপর শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি-৩২ অভিমুখে “বুলডোজার মিছিল” করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। তবে ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহ’র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

তবে শেখ হাসিনার ভাষণের আগেই এ হামলার ঘটনা ঘটলো।



  
  সর্বশেষ
গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন
দিন ব্যাপী নানা আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও লুকস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্বোধন
মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল
জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সহ ছয় দফা দাবি (BNADP)-এর

সম্পাদক ও প্রকাশক মো: জহির আলম সিকদার
নির্বাহি সম্পাদক : শাহানাজ শানু
ঠিকানা : ৯৫ মতিঝিল ঢাকা ১০০০
E-mail: topnewsbangla71@gmail.com Mobile: 01740403333