শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেছেন ফারুক আহমেদ।
মঙ্গলবার ২৭ মে সকালে গোসিংগা ইউনিয়নের পরিষদে অফিসিয়াল কাজ শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন, গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আব্দুল হাই, গোসিংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুউদ্দিন শিকদার, গোসিংগা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোসা: মাহবুবা আলম, খাদিজা বেগম, রেহেনা আক্তার, ইউপি সদস্য সুমন মিয়া,মোঃ তাজউদ্দিন, মোঃ আসাদুজ্জামান বাবু,মোঃ আসাদুজ্জামান সবুজ, মোঃ খোরশীদ আলম, মোঃ রফিকুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জালাল শিকদার, গোসিংগা ইউনিয়নের কৃষকদলের আহ্বায়ক আমান উল্লাহ খাঁন, শ্রীপুর থানা জাসাসের সিনিয়র যুগ্ন সম্পাদক মাকসুদুর রহমান,গোসিংগা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তারেক শিকদার সহ স্থানিয়রা।
প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, চেয়ারম্যান সাহেব অনুপস্থিতিতে সাধারন মানুষের সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে। প্যানেল চেয়ারম্যান হিসেবে আমি জনগণের সেবা ও উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের অগ্রগতি নিশ্চিত করতে চাই।